সার্কভুক্ত আটটি দেশের প্রধান নির্বাচন কমিশনারদের সংগঠন দ্য ফোরাম ইলেকশন ম্যানেজমেন্ট বডিজ অব সাউথ এশিয়ার (ফেম্বোসা) সম্মেলন শুরু হচ্ছে ...
সার্কভুক্ত আটটি দেশের প্রধান নির্বাচন কমিশনারদের সংগঠন দ্য ফোরাম ইলেকশন ম্যানেজমেন্ট বডিজ অব সাউথ এশিয়ার (ফেম্বোসা) সম্মেলন শুরু হচ্ছে আগামী বুধবার (৫ সেপ্টেম্বর)। দুই দিনব্যাপী এই সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত হবে। আগামীকাল সোমবার থেকে বিদেশি অতিথিরা আসা শুরু করবেন।
নির্বাচন কমিশন কর্মকর্তারা জানান, অতিথিরা রাজধানীর হোটেল রেডিসনে থাকবেন। সেখানেই ফেম্বোসা সম্মেলন হবে। সম্মেলন শেষে অতিথিরা শুক্রবার (৭ সেপ্টেম্বর) কক্সবাজার ভ্রমণে যাবেন, ওইদিনই আবার ঢাকায় ফিরবেন তারা।
বুধবার সম্মেলনের প্রথম দিন রাজধানীর হোটেল রেডিসনে উদ্বোধনসহ সারাদিন বিভিন্ন ধরনের অনুষ্ঠানে অংশ নেবেন আফগানিস্তান, ভূটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনাররা।
সারাদিন সম্মেলন শেষে সন্ধ্যা ৬টা ২ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ২০ মিনিট পর্যন্ত জাতীয় সংসদ পরিদর্শন করবেন বাংলাদেশের নির্বাচন কমিশনসহ অতিথিরা। এরপর সাড়ে ৭টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনের উদ্দেশে জাতীয় সংসদ ত্যাগ করবেন তারা।
সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে অতিথিরা নির্বাচন ভবনে পৌঁছবেন। তারা সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট থেকে এক ঘণ্টা নির্বাচন ভবনে অবস্থান করবেন। এ জন্য নির্বাচন ভবনের আশপাশ রাস্তা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তাব্যবস্থা।

COMMENTS